বাজেট
বড় বাজেট বাস্তবায়ন করাই সরকারের সামনে চ্যালেঞ্জ: সিপিডি

বড় বাজেট বাস্তবায়ন করাই সরকারের সামনে চ্যালেঞ্জ: সিপিডি

বাজেটের আকার বড়, এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই সরকারের সামনে চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

কমেছে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি-ব্যবসা পরিচালনার ব্যয়; অগ্রাধিকার অবকাঠামো-যোগাযোগ খাতে

কমেছে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি-ব্যবসা পরিচালনার ব্যয়; অগ্রাধিকার অবকাঠামো-যোগাযোগ খাতে

প্রস্তাবিত বাজেট ২০২৬-২৭

টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি আর ব্যবসা পরিচালনার ব্যয় কমিয়ে আনতে ভৌত অবকাঠামো এবং যোগাযোগ খাতে অগ্রাধিকার দেয়া হয়েছে আসছে বছরের প্রস্তাবিত বাজেটে। প্রায় সাড়ে ৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন পেলেও, আলাদা করে কোনো বরাদ্দ পায়নি বাজেটে। তবে যোগাযোগ ও পরিবহন খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা। এছাড়া অন্যতম অগ্রাধিকার খাল খনন কর্মসূচিসহ অন্য উন্নয়ন প্রকল্প এগিয়ে নিতে পানিসম্পদ মন্ত্রণালয় ১০ হাজার ৫০০ কোটি টাকার বেশি বরাদ্দ পেয়েছে।

২০২৬-২৭ বাজেট ঘিরে মিশ্র প্রতিক্রিয়া অর্থনীতিবিদ ও রাজনৈতিক মহলের

২০২৬-২৭ বাজেট ঘিরে মিশ্র প্রতিক্রিয়া অর্থনীতিবিদ ও রাজনৈতিক মহলের

২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে, অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনৈতিক দল ও সংগঠন। বাজেটকে জনবান্ধব আখ্যায়িত করে আনন্দ মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠন। অন্যদিকে জামায়াত বলছে, দুর্বল অর্থনীতির ওপর দাঁড়িয়ে এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। এদিকে, অর্থনীতিবিদরা বলছেন, চিন্তাশীল বাজেট হলেও বাস্তবায়নের আর্থিকভিত্তি দুর্বল। পরিচালন ব্যয়ের লাগাম টানাই মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা।

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট; ঘাটতি মেটাতে বিপুল ঋণের শঙ্কা

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট; ঘাটতি মেটাতে বিপুল ঋণের শঙ্কা

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বড় আকারের বাজেট দিয়েছে বিএনপি সরকার। যেখান মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। যা জিডিপির প্রায় ১০ দশমিক ২ শতাংশ। সামগ্রিক বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বাজেটের ঘাটতি পূরণে বিদেশি ও দেশিয় উৎস থেকেই ঋণ ও সহায়তা নেবে সরকার। যদিও এর দায় মেটানো নিয়ে আছে শঙ্কা।

ক্রীড়াঙ্গন উন্নয়নে ২ হাজার ৫৮৬ কোটি ৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব

ক্রীড়াঙ্গন উন্নয়নে ২ হাজার ৫৮৬ কোটি ৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব

গতবছরের তুলনায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বেড়েছে ১৬৩ কোটি ৬ লাখ টাকা। ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য ২ হাজার ৫৮৬ কোটি ৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে এবার।

বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই

বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬-২৭ অর্থবছরকে সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগবান্ধব হিসেবে অভিহিত করেছে। তবে, বাজেটের প্রকৃত সাফল্য নির্ভর করবে উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন এবং ঘোষিত সংস্কারসমূহের কার্যকর বাস্তবায়নের ওপর বলে মনে করে সংগঠনটি।

একাধিক গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ সারচার্জ

একাধিক গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ সারচার্জ

একাধিক গাড়ি বা মোটরযানমালিকদের জন্য পরিবেশ সারচার্জ বহাল রাখার প্রস্তাব করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। প্রস্তাব অনুযায়ী, কোনো ব্যক্তির নামে একাধিক গাড়ি নিবন্ধিত থাকলে নির্ধারিত হারে অতিরিক্ত পরিবেশ সারচার্জ দিতে হবে। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব প্রস্তাব তুলে ধরেন।

বরাদ্দ বাড়ছে দুর্যোগ ব্যবস্থাপনায়; প্রস্তাব ১০ হাজার ৩৫০ কোটি

বরাদ্দ বাড়ছে দুর্যোগ ব্যবস্থাপনায়; প্রস্তাব ১০ হাজার ৩৫০ কোটি

দুর্যোগ মোকাবিলা, প্রশমন ও পুনর্বাসন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেটে এ খাতে ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ১ হাজার ২৮১ কোটি টাকা বেশি।

আবগারি শুল্কের নতুন সীমা নির্ধারণ, কত টাকায় কত কর?

আবগারি শুল্কের নতুন সীমা নির্ধারণ, কত টাকায় কত কর?

দেশের লাখ লাখ ক্ষুদ্র ও মধ্যবিত্ত ব্যাংক আমানতকারীদের জন্য সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত মেগা বাজেটে ব্যাংক হিসাবে জমা টাকার ওপর প্রযোজ্য আবগারি শুল্কের মুক্ত সীমা বা ট্যাক্স ফ্রি লিমিট বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে নির্দিষ্ট সীমার নিচে টাকা থাকলে ব্যাংক আর কোনো বাড়তি শুল্ক কাটবে না (Huge Relief for Bank Customers: New Excise Duty Limit Set, How Much Tax on How Much Money?)।

দেশে তৈরি মদের দাম বাড়ছে, লিটারে ভ্যাট ৫০০ টাকা

দেশে তৈরি মদের দাম বাড়ছে, লিটারে ভ্যাট ৫০০ টাকা

মদপায়ীদের পকেটে এবার বড় ধাক্কা লাগতে যাচ্ছে। দেশে তৈরি মদের দাম এক লাফে অনেকটাই বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাষ্ট্রায়ত্ত একমাত্র প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের উৎপাদিত মদের ওপর নতুন করে বড় অঙ্কের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে (Price of Carew Liquors Skyrocketing: Proposal to Impose 500 Taka VAT Per Liter)।

তামাকপণ্যে বাড়তি কর: কোন মানের সিগারেটের দাম কত বাড়ছে?

তামাকপণ্যে বাড়তি কর: কোন মানের সিগারেটের দাম কত বাড়ছে?

ধূমপায়ীদের পকেটে বড় টান পড়তে যাচ্ছে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের নতুন বাজেটে সব ধরনের সিগারেট ও তামাকজাত পণ্যের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে এবং সরকারের রাজস্ব আয় বাড়াতে মূল্যস্তর ভেদে প্রতি ১০ শলাকার প্যাকেটে সর্বোচ্চ ২৫ টাকা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে (Tobacco Tax Hike: All Types of Cigarette Prices Increasing, Maximum 25 Taka Hike Per 10 Sticks Pack)।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনে ১,৮৮৪ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনে ১,৮৮৪ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

জাতীয় বাজেট ২০২৬-২৭ অর্থবছরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৮৮৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি আধুনিক ও প্রতিযোগিতামূলক আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উচ্চাভিলাষী পরিকল্পনা তুলে ধরেছে সরকার।