রাতে ও সকালে এই যানজট বেড়ে ২০ কিলোমিটারে ঠেকেঠিলো।
আজ (শনিবার, ৬ জুন) দুপুর ২টার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে যমুনা সেতুতে রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।
আরও পড়ুন:
২৩ ঘণ্টায় যমুনা সেতুর ওপর ২৪টি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরাতে যে সময় লেগেছে, এতে আরও গন্তব্যে যাওয়া মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুয়েল মিয়া বলেন, ‘মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’




