গতকাল (শুক্রবার, ৫ জুন) সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বললেন তিনি।
এসময় আউন বলেন, ‘লেবাননের জনগণ ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধে বিরক্ত।’
সেই লক্ষ্যে সংঘাত থেকে দেশকে বাঁচাতে যা করা দরকার তা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
এছাড়া হিজবুল্লাহর প্রধান সমর্থক ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসকে (আইআরজিসি) উদ্দেশ্য করে আউন বলেন, ‘এই দেশ লেবাননের, ইরানের নয়।’
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি সেনা ও তাদের যানবাহন লক্ষ্য করে ৩২টি হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ গোষ্ঠী।





