আজ (বৃহস্পতিবার, ২৮ মে) সকাল ৮টায় ঈদের জামাতে অংশ নেন তিনি।
নামাজ শেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আজকের এই খুশির দিনে একটি বেদনার খবর, আদ- দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডের শিশু মৃত্যুর ঘটনা। একটি মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডটির এসি বন্ধ করে দেয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যা অত্যন্ত বেদনাদায়ক।’
তিনি বলেন, ‘আমি অন্য একটি জায়গায় হাসপাতাল পরিদর্শনের সময় মর্মান্তিক এই খবরটি পাই। পরে সাথে সাথে ব্যবস্থা নেয়ার পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়।’
আরও পড়ুন:
হাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা যদি হামকে মোকাবিলা করতে না পারতাম তবে হাজারও শিশু মারা যেত। আমাদের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে। প্রতিটি শিশুকে টিকার আওয়তায় নিয়ে আসা হবে। এরই মধ্যে হামের পাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটা কমে গেছে। হাম আক্রমণ রুগীদের সংস্পর্শ থেকে সুস্থ বাচ্চাদের দূরে রাখতে পারলে আশা করি ঈদের পরে হাম আক্রান্তের সংখ্যা সম্পূর্ণ কমে আসবে।’
অন্যদিকে, সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী- ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন; পলাশে ঈদের নামাজ আদায় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান; শিবপুরে নামাজ আদায় করেছেন নরসিংদী-৩ এর সংসদ সদস্য মনজুর এলাহী।
এসময় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের নামাজে অংশ নেয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন মুসল্লিরা।




