
আদ-দ্বীনের নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসা
আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালকের দায়িত্ব নিয়েছেন অধ্যাপক জামালুন্নেসা। আজ (মঙ্গলবার, ১৬ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ছয় শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
৬ নবজাতক মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়া প্যাথলজি নয়, বরং হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

আদ-দ্বীন হাসপাতালের সমস্যাগুলো সমাধান করা হয়েছে: নির্বাহী পরিচালক
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের সমস্যাগুলো সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। আজ (সোমবার, ১৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আদ-দ্বীনের আলটিমেটাম শেষ পর্যায়ে: ফেরত যাচ্ছেন নতুন রোগীরা, আইসিইউ নিয়ে উদ্বেগে স্বজনরা
আদ-দ্বীন হাসপাতালে ভর্তি রোগী সরাতে সরকারের দেয়া ৭২ ঘণ্টা পার হতে চললো। তবে আজ (সোমবার, ১৫ জুন) দুপুর পর্যন্ত কিছু রোগী ভর্তি আছে হাসপাতালটির ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে।

স্বাস্থ্য অধিদপ্তরের নোটিশের দু’দিন পেরোলেও আদ-দ্বীনে ছয় শতাধিক রোগী
ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় বাতিল হয়েছে লাইসেন্স , রোগী সরিয়ে নেয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবুও সব রোগী সরিয়ে নেয়নি আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী সরানোর নোটিশ দেয়ার দুই দিন পরও ১৬০ জন রোগী জরুরি বিভাগসহ অন্য বিভাগে ভর্তি রয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ
আদ্ দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় আজ (শুক্রবার, ১২ জুন) নতুন কোনো রোগী ভর্তি নেয়নি কর্তৃপক্ষ। এরই মধ্যে হাসপাতাল ছাড়তে শুরু করেছে রোগীরা। চিকিৎসকরা বলছেন, যেসব রোগী সংকটাপন্ন অবস্থায় আছেন, তাদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তর করা চিকিৎসা ঝুঁকি তৈরি করতে পারে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইসেন্স বাতিলের আদেশের বিরুদ্ধে তারা আইনি পদক্ষেপ নেবে।

আদ-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লাইসেন্স বাতিল ঘোষণার পরই হাসপাতাল ঘিরে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেলে হাসপাতালের লাইসেন্স বাতিলের পর হাসপাতালের প্রতিটি ফটকে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়।

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল: স্বাস্থ্য অধিদপ্তর
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রটির লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ ঘোষণা দেন।

আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে সরকার পিছপা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (সোমবার, ৭ জুন) এ কথা জানিয়েছেন মন্ত্রী।

শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু; ক্ষতিপূরণ ও ফ্রি চিকিৎসার প্রতিশ্রুতি
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও ফ্রি চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। আজ (শনিবার, ৬ জুন) রাজধানীর তেজগাঁও একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতালের পক্ষে এই ঘোষণা দেন আইনজীবী শিশির মনির।

আদ-দ্বীনের ভবন ঝুঁকিপূর্ণ, হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত না: স্বাস্থ্যমন্ত্রী
আদ-দ্বীন হাসপাতালের ভবনটি ঝুঁকিপূর্ণ, এটি হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) বিকেলে আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেছেন তিনি।