আজ (বৃহস্পতিবার, ২৮ মে) সকালে লালমোহন ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশগ্রহণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘এ মহান ঈদুল আযহা আমাদের জন্য ত্যাগের বাণী নিয়ে উপস্থিত হয়েছে। দীর্ঘদিনের নানা সংকট ও ত্যাগের মধ্য দিয়ে আজ আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি। আশা করি আগামী দিনে দেশের অর্থনৈতিক মুক্তি আরও কাছাকাছি আসবে।’
তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে—এটাই আমাদের প্রত্যাশা।’
আরও পড়ুন:
বিগত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, ‘দীর্ঘদিনের দুঃশাসনের অবসান ঘটিয়েছে ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীরা। এর ফলে দেশের মানুষের মধ্যে যে ভয় ও আতঙ্কের পরিবেশ ছিলো, তা অনেকটাই কেটে গেছে। একটি গণতান্ত্রিক সরকারই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম।’
আন্তর্জাতিক প্রসঙ্গেও বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্র আজ পরাশক্তির নানা নির্যাতন ও চাপে রয়েছে। মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।’
ঈদের নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




