ব্রাজিলের সাও পাওলোতে গ্যাস বিস্ফোরণ, নিহত ১

সাও পাওলোতে গ্যাস বিস্ফোরণ
সাও পাওলোতে গ্যাস বিস্ফোরণ | ছবি: রয়টার্স
0

ব্রাজিলের সাও পাওলোতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় সৃষ্ট আগুনে অন্তত ১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৩ জন। গতকাল (সোমবার, ১১ মে) ভোরে সাও পাওলোর পশ্চিম জোনের জাগুয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

রয়টার্স জানায়, সোমবার সাও পাওলো থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত জাগুয়ার মহল্লায় বিস্ফোরণের ঘটনা ঘটে। নিমিষেই তছনছ হয়ে যায় বেশ কিছু ঘরবাড়ি।

এছাড়াও সৃষ্ট আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। খবর পেয়েই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। তাদের ধারণা, এলপিজি বিস্ফোরণের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। অগ্নিকাণ্ডে অন্তত ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেআর