গ্যাস
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝুঁকিপূর্ণ গ্যাস সরবরাহ, দুর্ঘটনার শঙ্কা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝুঁকিপূর্ণ গ্যাস সরবরাহ, দুর্ঘটনার শঙ্কা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের বিভিন্ন ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে সরবরাহ করা হচ্ছে সিলিন্ডার গ্যাস। এতে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় চালক-যাত্রীরা। তিতাসের কর্মকর্তা বলছেন, মৌখিক অনুমতি নিয়ে তারা গ্যাস সরবরাহ করতে দিচ্ছেন। আর বিস্ফোরক অধিদপ্তর বলছে, সিলিন্ডার ভর্তি কাভার্ড ভ্যানে গ্যাস দেয়া অতিরিক্ত ঝুঁকি থাকায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিএনজি স্টেশনসহ সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়েছে।

সরকারের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎসহ রেস্তোরাঁ ব্যবসায়ীদের ৯ দাবি

সরকারের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎসহ রেস্তোরাঁ ব্যবসায়ীদের ৯ দাবি

নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ পাওয়া এবং রাজনৈতিক দলের ট্যাগের আড়ালে হুমকি ও চাঁদাবাজির অভিযোগ এনেছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। এসব সমস্যা সমাধানে সরকারের কাছে ৯ দফা দাবি তুলে ধরেছেন তারা।

বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

‘বেহেশতের টিকিট বিক্রেতারা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে’— জামায়াতকে ইঙ্গিত করে এমন দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে তাদের রানীমা দেশে আসবেন, আর রাজাকাররা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে।’

প্রধানমন্ত্রীর জাতিসংঘের সফর সংক্ষিপ্তের প্রসঙ্গে যা বললেন ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর জাতিসংঘের সফর সংক্ষিপ্তের প্রসঙ্গে যা বললেন ডা. জাহেদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘের সফর সংক্ষিপ্ত করার প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, দেশ নানা রকম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সুতরাং দেশে থাকা তার জন্য নিশ্চয়ই আরও বেশি গুরুত্বের এই মুহূর্তে।

গ্যাস-জ্বালানি সরবরাহের ঘাটতি কমতে শুরু করেছে: ডা. জাহেদ

গ্যাস-জ্বালানি সরবরাহের ঘাটতি কমতে শুরু করেছে: ডা. জাহেদ

গ্যাস ও জ্বালানি সরবরাহের ঘাটতি কমে আসতে শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনা সরকারের শেষ সময়ে বা অন্তর্বর্তী সরকারের সময়ে জ্বালানির যে অবস্থা ছিলো, সেই জায়গায় আমরা এখনই পৌঁছে গেছি, এর জন্য আরও সময় লাগবে না। জ্বালানিমন্ত্রী ২ বছর সময়ের কথা বলেছেন, যাতে আমরা আরও ভালো করতে পারি।’

গ্যাস সংকট মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: রিজভী

গ্যাস সংকট মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গ্যাস বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে। সংকটের মধ্যেও দেশ অর্থনীতির কয়েকটি সূচকে উন্নতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে—প্রধানমন্ত্রীর আশ্বাস

মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে—প্রধানমন্ত্রীর আশ্বাস

নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) রাত থেকেই আগের অবস্থায় ফিরে যাবে— প্রধানমন্ত্রী তারেক রহমান এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের প্রশাসক ও ব্যবসায়ী ফজলুল হক।

কথা বলার সময় লক্ষ্য রাখতে হবে, কেউ যেন আঘাত না পায়: হুইপ নিজান

কথা বলার সময় লক্ষ্য রাখতে হবে, কেউ যেন আঘাত না পায়: হুইপ নিজান

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাকে ইঙ্গিত করে জাতীয় সংসদের হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন নিজান বলেছেন, সংসদে কথা বলার সময় এমনভাবে বক্তব্য দিতে হবে, যাতে অন্য কেউ আঘাতপ্রাপ্ত না হন। বক্তব্য দেয়ার ক্ষেত্রে স্বাধীনতা থাকলেও তা যেন অশালীন না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য ফ্যাসিস্ট সরকার ও ইন্টেরিম দায়ী: বিমানমন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য ফ্যাসিস্ট সরকার ও ইন্টেরিম দায়ী: বিমানমন্ত্রী

জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমান সময়ে গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য বিগত ফ্যাসিস্ট সরকার ও ইন্টেরিম সরকার দায়ী। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সব সমস্যা সমাধান হয়ে যাবে।’

ভেনেজুয়েলার তেলে মার্কিন আধিপত্য; ট্রাম্পের দাবি কমবে জ্বালানির দাম

ভেনেজুয়েলার তেলে মার্কিন আধিপত্য; ট্রাম্পের দাবি কমবে জ্বালানির দাম

ঐতিহাসিক এক চুক্তির ফলে ভেনেজুয়েলার সাড়ে ৬ হাজার কোটি ব্যারেল তেলের মজুদ চলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের দখলে। একে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তির আখ্যা দিয়ে ট্রাম্প বলেছেন, চুক্তি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের তেলের মজুদ বাড়বে দ্বিগুণের বেশি, কমবে গ্যাসের দাম। আর ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার প্রধানের বার্তা, দ্বিপক্ষীয় এই চুক্তির ফলে দেশের জ্বালানি খাত আবারও পুনরুজ্জীবিত হবে। ১৭টি তেলক্ষেত্রে উত্তোলন শুরু হলে কারাকাসের কোষাগারে জমা পড়বে ২০ হাজার ৯০০ কোটি ডলারের ট্যাক্স।

দুই বছরেও গ্যাস উত্তোলনে উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার: তথ্য উপদেষ্টা

দুই বছরেও গ্যাস উত্তোলনে উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার: তথ্য উপদেষ্টা

দুই বছর ক্ষমতায় থাকলেও অন্তর্বর্তী সরকার গ্যাস উত্তোলনে কোনো উদ্যোগ নেয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে জ্বালানির চাহিদা তুলনামূলক কম থাকায় পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হয়েছিল।’

রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার

রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার

৬ মাসের যুদ্ধে ইরানের মুদ্রা রিয়ালের দর রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। খোলা বাজারে এক ডলারের বিনিময়ে মিলছে ২০ লাখ ইরানি রিয়াল। আন্তর্জাতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে এমনিতেই চাপের মধ্যে রয়েছে তেহরানের অর্থনীতি। এমন অবস্থায় দেশটির দক্ষিণাঞ্চলে আবিষ্কৃত হয়েছে কয়েক হাজার কোটি ডলারের সাড়ে ট্রিলিয়ন ঘনফুট পরিমাণ গ্যাস।