মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে দলকে সাবধানী শুরু এনে দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। পঞ্চম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ৮ রানে শাহিন শাহ আফ্রিদির বলে জীবন পান জয়।
আরও পড়ুন:
দ্বিতীয় স্লিপে থাকা ফজলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে বল তালুবন্দী করতে পারেননি প্রথম স্লিপে থাকা আবদুল্লাহ। অবশ্য সুযোগ পেয়েও ইনিংস বড় করতে পারেননি জয়। আর কোনো রান যোগ না করেই শাহীনের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
এরপর দলীয় ৩১ রানের মাথায় ব্যক্তিগত ১৩ রান করে ফিরে যান সাদমান। বর্তমানে মুমিনুল হক ১১ ও নাজমুল হোসেন শান্ত ৯ রানে ব্যাট করছেন।





