দুর্নীতির দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে ও লি শাংফু
চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে ও লি শাংফু | ছবি: সংগৃহীত
0

দুর্নীতির অভিযোগে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুকে দুই বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া আজ (বৃহস্পতিবার, ৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্ট্রেইটস টাইমস প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০২৪ সালে ‘শৃঙ্খলার মারাত্মক লঙ্ঘনের’ দায়ে এই দুই নেতাকে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছিল, যা মূলত দুর্নীতিরই একটি মার্জিত পরিভাষা।

চীনের আইনি ব্যবস্থা অনুযায়ী, স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো অপরাধী যদি পরবর্তী দুই বছর নতুন কোনো অপরাধ না করেন, তবে সাধারণত তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করা হয়।

এএম