বর্তমানে ইরানের নীতি নির্ধারণী বিষয়ক ‘এক্সপেডিয়েন্সি কাউন্সিল’-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মহসেন রেজায়ি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র জলদস্যু যাদের বিমানবাহী রণতরি রয়েছে। এসব দস্যুদের মোকাবিলা করার সামর্থ্য আমাদের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার সামর্থ্যের চেয়ে কোনো অংশে কম নয়।’
গত মাসে ইসফাহানে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আপনাদের বিমানবাহী রণতরি ও সেনাদের কবরস্থানের জন্য প্রস্তুত হন; ঠিক যেভাবে ইসফাহানের মাটিতে আপনাদের বিমানের ধ্বংসাবশেষ পড়ে ছিল।’





