ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং আমরা তাদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেব।’ যেসব এলাকার বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে তার মধ্যে রয়েছে আদ-দুওয়াইর, আরব সালিম, আশ-শরকিয়া আন-নাবাতিয়া, জেবচিত, রাশিত, সারিফা, দুনিন, বারিকাহ, কাকাইয়াত আল-জিসর, আল-কাসিবা আন-নাবাতিয়া এবং কফার সির।
আরও পড়ুন:
আল-জাজিরা আরবি জানিয়েছে, এই সতর্কবার্তা দেয়ার পরপরই ইসরাইলি কামানের গোলার আঘাতে কেঁপে ওঠে জাওতার আল-শরকিয়া এবং মাইফাদুন এলাকা। গত ১৭ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বর্তমানে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।





