আজ (শনিবার, ২ মে) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তার সফরসঙ্গী হিসেবে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ থাকবেন। এছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীও নিউ ইয়র্কে প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেবেন।
আরও পড়ুন:
আরও বলা হয়, ‘গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিসিএম) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার প্রধান আন্তঃসরকারি বৈশ্বিক প্ল্যাটফর্ম হলো এ ফোরাম। সফরের প্রথম দুই দিন প্রতিনিধিদলটি বিভিন্ন রাউন্ড টেবিল বৈঠকে অংশ নেবে। এরপর মূল অধিবেশনে অংশ নিয়ে অভিবাসন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও সাফল্য তুলে ধরা হবে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের আগামী ১১ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



