নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: পিএমও
2

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২ মে) সিলেট জেলা স্টেডিয়াম থেকে একযোগে সারা দেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর এ শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি তার বক্তব্যে বলেন, ‘আমি চাই তোমরা স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশের হয়ে সারা পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে। তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে।’

আরও পড়ুন:

পড়ালেখার পাশাপাশি সবাইকে খেলতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্র, সরকার তোমাদের পাশে আছে। ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবে তোমরাই।’

তিনি বলেন, ‘আমাদের সময় প্রায় শেষ। আমরা শুরু করে দিয়ে যাবো। তোমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে। তোমাদের মধ্যে থেকেই একদিন বড় খেলোয়াড় হবে, বড় মানুষ হবে, নেতা হবে, প্রধানমন্ত্রী হবে..।’

এসএইচ