
হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসীকল্যাণমন্ত্রীর
বিদেশে গমনেচ্ছু প্রবাসীদের জরুরি প্রয়োজনে অবস্থান ও রাত্রিযাপনের সুবিধার্থে হজ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের: সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী
আগামী পাঁচ বছরে বিদেশে এক কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া বৈদেশিক শ্রমবাজার সুসংহতকরণ, সম্প্রসারণ এবং সংরক্ষণ করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থানের উপযোগী দক্ষ কর্মী গড়ে তোলা ও তাদের ভাষাগত সমস্যা দূরীকরণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসাবে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে বলেও জানান তিনি।

খুললো মালয়েশিয়ার শ্রমবাজার; শিগগিরই জাপান-মরিশাসেও সুখবর
বাংলাদেশের জন্য আবারও খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। গতকাল (সোমবার, ৬ জুলাই) থেকে এ শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে তিনি এ তথ্য জানান।

সরকার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সরকার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।

শ্রমবাজারে সিন্ডিকেট ভাঙতে একমত বাংলাদেশ–মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী
সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় আর কর্মী পাঠাবে না বাংলাদেশ। আগামী জুলাইয়ে ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী। মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরে আজ (মঙ্গলবার, ২৩ জুন) দুপুরে নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

৪ খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসীকল্যাণমন্ত্রী
বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাবিং- এই চার খাতের দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। অন্যদিকে, বাংলাদেশে কাতারের আরও কয়েকটি ভিসা সেন্টার অনুমোদন দেয়ার অনুরোধ করেছে ঢাকা।

জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসীকল্যাণমন্ত্রীর
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অভিবাসন ব্যবস্থাপনায় আরও কার্যকর ও সমন্বিত বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা, উন্নত ও নির্ভুল তথ্যব্যবস্থা গড়ে তোলা এবং বৈষম্য ও ভ্রান্ত তথ্য মোকাবিলায় সমন্বিত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

জাতিসংঘের মাইগ্রেশন রিভিউ ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসীকল্যাণমন্ত্রী
জাতিসংঘের মাইগ্রেশন রিভিউ ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসীকল্যাণমন্ত্রী। আগামীকাল (রোববার, ৩ মে) ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের রেজল্যুশন ৭৩/৩২৬ অনুযায়ী ৫ মে থেকে ৮ মে পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ উচ্চপর্যায়ের ফোরাম অনুষ্ঠিত হবে।