চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইসলামাবাদে যেতে পারেন আরাঘচি: এপি

আব্বাস আরাঘচি
আব্বাস আরাঘচি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে চলতি সপ্তাহান্তেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সংশ্লিষ্ট উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি একটি ছোট প্রতিনিধিদল নিয়ে পাকিস্তান সফর করবেন। এদিকে তার সফরের আগেই যুক্তরাষ্ট্রের একটি লজিস্টিক ও নিরাপত্তা দল এরইমধ্যে ইসলামাবাদে অবস্থান করছে।

আরও পড়ুন:

চলতি সপ্তাহের শুরুর দিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনার একটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এই নতুন তৎপরতা শুরু হলো। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় সচল করতে পাকিস্তান শুরু থেকেই মধ্যস্থতাকারী হিসেবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এবং গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের এই উপস্থিতি মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে নতুন কোনো সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

এএম