শনিবার উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা

বৃষ্টির ছবি
বৃষ্টির ছবি | ছবি: সংগৃহীত
0

শনিবার দেশের উত্তরাঞ্চলে এবং তৎসংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামীকাল (শনিবার, ২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (২৪ ঘন্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।

আরও বলা হয়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এসএইচ