পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশ নারী ক্রিকেটাররা
জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশ নারী ক্রিকেটাররা | ছবি: সংগৃহীত
0

পাকিস্তানে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩০ রানে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ নারী দল।

প্রথমে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় শূন্য রানে প্রথম উইকেটের পতনের পর দ্রুতই সাজঘরে ফেরেন টপ অর্ডারের চার ব্যাটার।

তবে মিডল অর্ডারে সাদিয়া আক্তারের অপরাজিত ৩৪ এবং নিশিতা আক্তার নিশির ২৩ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে সফরকারীরা। ১১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে লাল-সবুজের আঁটসাঁট বোলিংয়ের মুখে পড়ে পাকিস্তান।

ওপেনার কোমল খানের ২৯ রান ছাড়া স্বাগতিকদের কোনো ব্যাটারই সুবিধা করতে পারেননি। পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেটে আটকে যায় মাত্র ৮৭ রানে।

অলরাউন্ড পারফর্ম করে আলো ছড়ান বাংলাদেশের নিশিতা আক্তার নিশি; ব্যাট হাতে ২৩ রানের পাশাপাশি বল হাতে ১৬ রানে নেন ২ উইকেট।

জেআর