
রাজধানীতে সকাল থেকেই ভারী বৃষ্টি; জলাবদ্ধতায় বিপাকে নগরবাসী
সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর নিম্নাঞ্চলগুলোতে। কিছু প্রধান সড়ক হাঁটু পর্যন্ত পানিতে ডুবে যাওয়ায় সাধারণ মানুষ ও যানবাহন চরম বিপাকে পড়েছেন। যাত্রায় বিঘ্ন ঘটছে সপ্তাহের প্রথম কর্মদিবসে ঘর ছাড়া চাকরিজীবী ও শিক্ষার্থীদের।

কলকাতায় জলাবদ্ধতা, দক্ষিণবঙ্গের ৯ জেলায় কমলা সতর্কতা
নিম্নচাপের কারণে বজ্রপাতসহ মাঝারি বৃষ্টিতে কলকাতার বিভিন্ন অংশে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তর বলছে, আগামী ৩ থেকে ৪ দিন কলকাতা ও দক্ষিণ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরই মধ্যে দক্ষিণবঙ্গের ৯ জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। এছাড়াও, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।

পানিবন্দি জীবন, বাড়ছে পানিবাহিত রোগ; শুধু আশ্বাসেই আটকে প্রতিকার
জলাবদ্ধতায় চলতি বর্ষা মৌসুমে জনদুর্ভোগের মাত্রা বেড়েছে কয়েক গুণ। সারাবছর বাড়িতে পানি থাকায় শিশুদের পড়াশোনার পাশাপাশি স্বাভাবিক কাজকর্মে স্থবির জীবন। এছাড়াও বাড়ছে পানি বাহিত রোগসহ বিভিন্ন ধরনের রোগ। এভাবেই দিন পার করছেন জামালপুর পৌর এলাকার প্রায় ২শতাধিক পরিবার। পৌরসভার সব ধরনের ট্যাক্স ও কর নিয়মিত পরিশোধের পরও একাধিকবার আবেদন করেও মিলছে না কোনো প্রতিকার। শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে পৌর কর্তৃপক্ষ।

সমন্বয়হীনতায় বাড়ছে ভোগান্তি; সাতক্ষীরায় ধীরগতিতে ড্রেন নির্মাণ
জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকায় প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে চলছে আরসিসি ড্রেন নির্মাণকাজ। কিন্তু ভরা বর্ষায় একযোগে সড়ক খুঁড়ে কাজ শুরু করায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এতে কোথাও ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক, আবার কোথাও ভেঙে পড়ছে বসতবাড়ির প্রাচীর ও ঘর। সমন্বয়হীন পরিকল্পনা ও কাজের ধীরগতির কারণেই ভোগান্তি বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

ড্রেনেজ সংকটে সামান্য বৃষ্টিতেই পানির নিচে পাবনার সড়ক
সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পাবনা শহরের বেশিরভাগ সড়ক। ড্রেনেজ ব্যবস্থা উন্নত না হওয়ায় বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। চলাচলে দুর্ভোগসহ প্রায়ই ঘটে দুর্ঘটনা। জনদুর্ভোগ লাঘবে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা ও সড়কগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। তবে পৌর প্রশাসন বর্ষার মৌসুম হাওয়ায় সংস্কার করতে পারছেন না তারা।

নওগাঁয় ৩৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই সংযোগ সড়ক; প্রশাসনকে জানিয়েও মিলছে না সমাধান
নওগাঁর বদলগাছীর ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই সংযোগ সড়ক। যেসব সড়ক রয়েছে, সেগুলোও কাদা ও জলাবদ্ধতায় যেন মরণফাঁদ। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এতে স্কুল বিমুখ হচ্ছেন শিক্ষার্থীরা। এলাকাবাসীর অভিযোগ একাধিকবার প্রশাসনকে জানানো হলেও মেলেনি সমাধান।

ভারতজুড়ে বন্যার তাণ্ডব, প্রাণহানি শতাধিক
কয়েকদিনের টানা বৃষ্টিপাত আর বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চল। আসামে টানা বন্যায় প্রাণহানি ১০০ ছাড়িয়েছে। সর্বোচ্চ বন্যা সতর্কতা জারি ১৪ জেলায়। পানিবন্দি এক লাখ ৬৮ হাজার বাসিন্দা। টানা দ্বিতীয় দিনের মতো প্রবল বর্ষণে কাবু দিল্লি, জারি হলুদ সতর্কতা। টানা ভারী বৃষ্টির কারণে বন্যা সতর্কতার আওতায় কেরালা, তামিলনাড়ু, হিমাচল ও উত্তরখান্ড। প্রতিবেশী চীনে ধেয়ে যাচ্ছে ক্যাটাগরি ওয়ান টাইফুন ‘ডলফিন’, ক্ষয়ক্ষতি সামলানোর প্রস্তুতি নিচ্ছে জাপানও।

ভবদহে আবারও জলাবদ্ধতা; হাজার কোটি টাকাও হয়নি সমাধান
চার দশকে ব্যয় হয়েছে হাজার কোটি টাকা। নেয়া হয়েছে একের পর এক প্রকল্প। কিন্তু স্থায়ী সমাধান হয়নি যশোরের ভবদহ জলাবদ্ধতা সমস্যার। সবশেষ ২০২৫ সালে নেয়া ১৪০ কোটি টাকার নদী খনন প্রকল্পে আশায় বুক বেঁধেছিল যশোরের ভবদহের বাসিন্দারা। কিন্তু সেই আশাকে ভাসিয়ে নিয়ে গেছে কয়েকদিনের টানা বর্ষণ। ফের পানির নিচে বিস্তীর্ণ এলাকা। দুর্ভোগে শতাধিক গ্রামের মানুষ।

ময়লা-জলাবদ্ধতায় মশার বংশবিস্তার, ভোগান্তিতে লক্ষ্মীপুরবাসী
অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধ পচা পানিসহ অপরিচ্ছন্ন পরিবেশে জন্ম নেয়া লার্ভা থেকে লক্ষ্মীপুর পৌরসভায় বাড়ছে মশার উপদ্রব। আর তাতে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রোগ। তবুও, মশা নিধনে পৌর এলাকায় ওষুধ ছিটানোর কথা থাকলেও কর্তৃপক্ষের ফলপ্রসূ কার্যক্রম নেই।

মাটি বিক্রির অনিয়মে হুমকিতে ইছামতি নদীর তীর
পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পে নদী খননের মাটি বিক্রিকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, খননের সময় নদীর পাড়ে রাখা মাটি বিক্রির সময় নির্ধারিত সীমার বাইরে গভীরভাবে মাটি কেটে নেয়ায় হুমকির মুখে পড়েছে নদীর তীর ও আশপাশের হাজার বিঘা ফসলি জমি। এতে বাড়ছে নদীভাঙন ও জলাবদ্ধতার আশঙ্কা। তবে ব্যবস্থা নেয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার।

বন্যা-জলাবদ্ধতায় বিপর্যস্ত হাতিয়ার কৃষি; পুঁজি হারিয়ে দিশেহারা কৃষক
টানা কয়েক দিনের ভারী বর্ষণ, জোয়ারের পানি এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার কৃষি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। পানি কমে যাওয়ার পর মরে যাচ্ছে সবজি গাছ, নুয়ে পড়ছে বীজতলার চারা। মাঠের পর মাঠ ফসল তলিয়ে যাওয়ায় পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন প্রান্তিক কৃষকরা।

এইচএসসি পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতা: কুমিল্লায় সাত কলেজ শিক্ষককে ওএসডি
কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতার জেরে সাত শিক্ষককে ওএসডি করা হয়েছে। তারা সবাই ২০২৬ সালের এইচএসসি পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন।