হরমুজ প্রণালিতে মাইন এড়াতে জাহাজের জন্য মানচিত্র প্রকাশ করলো আইআরজিসি

আইআরজিসির ঘোষিত হরমুজ প্রণালির মাধ্যমে বিকল্প রুট
আইআরজিসির ঘোষিত হরমুজ প্রণালির মাধ্যমে বিকল্প রুট | ছবি: আল জাজিরা
0

ইরানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিকল্প পথ দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করেছে, যাতে নৌমাইন এড়িয়ে চলা যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মানচিত্রে বৃত্তচিহ্নিত অংশকে “বিপজ্জনক এলাকা” হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইআরজিসি নৌবাহিনী বলেছে, নৌমাইন এড়াতে জাহাজগুলোকে তাদের সঙ্গে সমন্বয় করতে হবে।

আরও পড়ুন:

ওমানের কাছ দিয়ে, যা প্রণালিটির দক্ষিণ অংশে অবস্থিত, আগে যেসব ট্যাংকার চলতো, সেগুলোকে এখন ইরানের উপকূলের কাছ দিয়ে আরও উত্তরের পথে চলার নির্দেশ দেয়া হয়েছে।

এএম