
চট্টগ্রাম চ্যানেলে জালের ফাঁদ: থমকে যাওয়ার ঝুঁকিতে জাহাজ চলাচল
চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলের পথে অবাধে জাল ফেলছেন শত শত জেলে। এতে সংকুচিত হচ্ছে জাহাজ চলাচলের পথ, প্রোপেলার ও রাডারে জাল জড়িয়ে তৈরি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। এমনকি রাতের বেলা জাহাজ চলাচল বন্ধের শঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে কয়েক দফা চিঠি দিয়েও সমাধান হয়নি। শিপিং খাত সংশ্লিষ্টরা বলছেন, এতে আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার থেকে গভীর সাগরে অভিযান শুরু করেছে বিভিন্ন বাহিনী ও বন্দর কর্তৃপক্ষ।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে অর্ধেক, শান্তি আলোচনা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আশঙ্কাজনক হারে কমে গেছে। গতকাল (সোমবার, ১০ আগস্ট) এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে মাত্র ৬টি জাহাজ চলাচল করেছে, যেখানে গত ১০ দিনের গড় ছিল প্রায় ১১টি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির আশা ক্ষীণ হয়ে যাওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে বলে জাহাজ চলাচল সংক্রান্ত তথ্যে উঠে এসেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ওমানের সঙ্গে চুক্তি হলেও হরমুজ প্রণালি এখনই খুলছে না: ইরান
হরমুজ প্রণালিতে ভবিষ্যৎ জাহাজ চলাচলের বিষয়ে ইরান ও ওমানের মধ্যে সম্ভাব্য কোনো চুক্তি হলেও, তার ফলে এই কৌশলগত জলপথটি অবিলম্বে খুলে দেয়া হবে না। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-র বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

হরমুজ প্রণালিতে বিপরীতমুখী ৮ জাহাজ; উত্তেজনা এখনো বহাল
হরমুজ প্রণালি পাড়ি দেয়ার সময় হঠাৎ করেই বিপরীত দিকে ঘুরে গেছে অন্তত আটটি জাহাজ। আজ (শনিবার, ৪ জুলাই) সকালে ওমানের উপকূল ঘেঁষে এই প্রণালি অতিক্রম করার চেষ্টা করছিল জাহাজগুলো। সমুদ্রপথে চলাচলের তথ্য (ট্র্যাকিং ডেটা) থেকে এমনটাই দেখা গিয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্য, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে শঙ্কা
ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্যের জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে এখনো শঙ্কা কাটেনি। গেল একদিনে এই জলপথটি অতিক্রম করেছে ৭৮টি জাহাজ।

জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালিতে ওমানের বিকল্প পথ; নেয়া হবে না কোনো ‘টোল’
নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দুটি অস্থায়ী নৌ-পথ বা করিডোর চালু করেছে ওমান। একই সঙ্গে দেশটি ঘোষণা করেছে যে, এই পথে যাতায়াতের জন্য কোনো ধরনের ‘টোল’ বা মাশুল নেয়া হবে না। আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) সঙ্গে সমন্বয় করে ওমান এই বিশেষ পদক্ষেপ নিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে ইরান: গালিবাফ
হরমুজ প্রণালি পুনরায় সচল করতে ইরান ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে পারে বলে জানিয়েছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফার আলোচনা শেষে ফেরার পথে তিনি এই মন্তব্য করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি ও তিন বাধা: সইয়ের অপেক্ষায় অলস সাড়ে পাঁচশোর বেশি জাহাজ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার ইরানের সঙ্গে সমঝোতা ঘোষণা করে ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, ‘বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু করো। তেল প্রবাহিত হতে দাও!’ কিন্তু বাস্তবতা ভিন্ন। মেরিন ট্রাফিকের জাহাজ ট্র্যাকিং তথ্যের ওপর ভিত্তি করে করা বিবিসি ভেরিফাই–এর বিশ্লেষণে দেখা গেছে, চুক্তি ঘোষণার পর থেকে এ পর্যন্ত মাত্র সাতটি জাহাজ এ গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করেছে। বর্তমানে পারস্য উপসাগরের ভেতরে প্রায় ৫৮০টি জাহাজ আটকা পড়ে আছে।

হরমুজ প্রণালি দিয়ে ২৫টি জাহাজ পার হয়েছে; দাবি ইরানি নৌবাহিনীর
হরমুজ প্রণালি দিয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫টি জাহাজ অতিক্রম করেছে বলে জানিয়েছে রেভল্যুশনারি গার্ড কর্পস নৌবাহিনী। দেশটির আধা সরকারি ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানায়।

আটকে থাকা ৮ জাহাজ ছাড়তে ইরানকে থাইল্যান্ডের অনুরোধ
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকে থাকা থাইল্যান্ডের পতাকাবাহী আটটি জাহাজকে নিরাপদে পার হওয়ার সুযোগ দিতে ইরানের প্রতি অনুরোধ জানিয়েছে থাইল্যান্ড। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে থাই পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক পুয়াংকেটকেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এই অনুরোধ জানান। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের জাহাজ চলাচলে কড়াকড়ি; ৭৫টি জাহাজ ঘুরিয়ে দেয়ার দাবি সেন্টকমের
ইরানি বন্দর-সংশ্লিষ্ট জাহাজ চলাচল সীমিত করতে চলমান সামুদ্রিক অভিযানে ৭৫টি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে ঘুরিয়ে দেয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্টকম। একই সঙ্গে অভিযান চলাকালে চারটি জাহাজ অচল করে দেয়ার কথাও জানিয়েছে তারা। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি পার হলো ৩০টি জাহাজ, চীনের জন্য বিশেষ সুবিধা
গতকাল (বুধবার, ১৩ মে) বুধবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত ইরানের অনুমতি নিয়ে অন্তত ৩০টি জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি’র এক প্রতিবেদনে রেভল্যুশনারি গার্ড কর্পসের (আরজিসি) নৌবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।