রামেকের চাপ কমাতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আইসিইউ ব্যবহার শুরু

রাজশাহী মেডিকেল কলেজ
রাজশাহী মেডিকেল কলেজ | ছবি: এখন টিভি
0

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আইসিইউ এর সক্ষমতা বাড়াতে জেরিয়াট্রিক আইসিইউ থেকে ৬টি বেড শিশু আইসিইউতে যুক্ত করা হয়েছে। গতকাল (বুধবার, ১ এপ্রিল) বিকেলে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস সোশ্যালমিডিয়া গ্রুপে প্রেস রিলিজের মাধ্যমে এ কথা জানিয়েছেন।

বেড যুক্ত করার মাধ্যমে হাসপাতালে শিশু আইসিইউয়ের বেড সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮টিতে। যার মধ্যে ১২টি হামের শিশু এবং ৬টি অন্যান্য রোগে আক্রান্ত শিশুদের জন্য ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন:

এর পাশাপাশি এই প্রেস রিলিজে জানানো হয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড এর চাপ কমাতে সাময়িক ভাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর আইসিইউতে ১০টি বেড ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর অংশ হিসেবে বুধবার বিকেলে হামমুক্ত এক শিশুকে সেখানে স্থানান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে আরও রোগী স্থানান্তরের প্রক্রিয়া চলমান আছে বলে জানানো হয়। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রেরিত ভেন্টিলেটর আইসিইউতে ইনস্টল করে সেবা প্রদান শুরু হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

ইএ