
চিকিৎসক সংকটে নাজুক চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সেবা
চাঁপাইনবাবগঞ্জের প্রায় ১৮ লাখ মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল। দীর্ঘদিনের চিকিৎসক সংকটের মধ্যেই সম্প্রতি একসঙ্গে সাতজন চিকিৎসক বদলি হওয়ায় আরও নাজুক হয়ে পড়েছে হাসপাতালের স্বাস্থ্যসেবা। অনুমোদিত ৮৫টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩৮ জন চিকিৎসক। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অনেক রোগীকেই অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে। শূন্য পদে চিকিৎসক নিয়োগের জন্য জানানো হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষর।

পাবনায় পৃথক ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে দু’জন নিহত
পাবনার শহরে হোসেন আলী (৫৩) নামের এক ব্যক্তিকে সন্তানের সামনেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া পৃথক আরেকটি ঘটনায় মনিরুল ইসলাম (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

হামের পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে দেড় বছরের শিশুর মৃত্যু
হামের পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেড় বছরের এক শিশু রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে মারা গেছে। আজ (শুক্রবার, ৫ জুন) সকালে রামেক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে নিশ্চিত করেছেন দায়িত্বরত চিকিৎসক।

পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৭
পাবনায় পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি স্কুলছাত্রী রিয়া খাতুন হত্যার ঘটনায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। নিহত রিয়ার জানাজা শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত নাঈমের বাড়িতে অগ্নিসংযোগ করলে। ঘরে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সাতজন দগ্ধ হয়েছে।

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ; ২ শিশু নিহত, আহত ৩
নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলীর দুই শিশু সন্তান নিহত হয়েছে। দুর্ঘটনায় প্রকৌশলীসহ আহত হয়েছেন তিনজন।

রামেকে প্রায় ১০০ কোটি টাকার ওষুধ অনুদান; বিনামূল্যে চিকিৎসায় স্বস্তি রোগীদের
মানবিক সহায়তা সংস্থা ‘ডিরেক্ট রিলিফ’ থেকে প্রায় ১০০ কোটি টাকার জীবন রক্ষাকারী ওষুধ অনুদান হিসেবে এসেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। ক্যান্সার ও অ্যাজমাসহ নানা রোগের জীবন রক্ষাকারী এসব ওষুধ এখন বিনামূল্যে মিলছে এখানে।

ভিমরুলের আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের, আহত অন্তত ১০
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভিমরুলের আক্রমণে সেরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

গত ২৪ ঘণ্টায় রামেকে হাম উপসর্গ নিয়ে ভর্তি ২৭
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে আরও ২৭ জন।

গত ২৪ ঘণ্টায় রামেকে হাম উপসর্গ নিয়ে ভর্তি ২৯ জন
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটেনি। তবে হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে আরও ২৯ জন।

রামেকে কমেছে হাম উপসর্গের রোগী, এক দিনে বাড়ি ফিরেছে ৩৬ শিশু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কমেছে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা। এক দিনে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন শিশু আর ভর্তি হয়েছে ১৪ জন। ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে দুইজন শিশুর। আজ (রোববার, ৫ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ, আক্রান্ত ও চিকিৎসা নিয়ে ব্রিফিংয়ে মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য জানান।

রামেকে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২ জন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ জন শিশু মারা গেছে। উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে আরও ১২ জন। গতকাল (বৃহস্পতিবার, ২ এপ্রিল) বেলা ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও মুখপাত্র শংকর কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেন।

রামেকের চাপ কমাতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আইসিইউ ব্যবহার শুরু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আইসিইউ এর সক্ষমতা বাড়াতে জেরিয়াট্রিক আইসিইউ থেকে ৬টি বেড শিশু আইসিইউতে যুক্ত করা হয়েছে। গতকাল (বুধবার, ১ এপ্রিল) বিকেলে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস সোশ্যালমিডিয়া গ্রুপে প্রেস রিলিজের মাধ্যমে এ কথা জানিয়েছেন।