তৃতীয় দিনের মতো ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা | ছবি: সংগৃহীত
0

তৃতীয় দিনের মতো ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির কিশ, জাম, কেশম দ্বীপসহ বুশের ও বন্দর আব্বাসে একাধিক হামলা করেছে তারা।

যুক্তরাষ্ট্রের হামলার জেরে কুয়েতের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করেছে তেহরান। এদিকে হরমুজ প্রণালিতে আমিরাতের পতাকাবাহী ২টি তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে ১ ভারতীয় নাবিক। আহত হয়েছে আরও ৬ জন।

আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরানে পুনরায় নৌ-অবরোধ চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে হরমুজ প্রণালি দখল করে ২০ শতাংশ টোল আদায় করা হবে বলেও জানান তিনি।

এ পরিস্থিতিতে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দর ২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে প্রায় ৮৫ ডলার।

জেআর