মৌলভীবাজারে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

তিন শিশু
তিন শিশু | ছবি: সংগৃহীত
0

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্ত ঘেঁষা কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে কৃষি জমির পানিতে খেলতে গিয়ে ডোবায় পরে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল (বুধবার, ১ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বুধবার দুপুরে ব্যাপক ঝড় বৃষ্টির পর কর্মধা ইউনিয়নের ফটিকগুলিতে ধান ক্ষেতের জমির পাশে পানিতে কৃষি জমির ডোবাতে খেলতে গিয়ে তিন শিশু পড়ে ডুবে যায়। তাদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদেরকে মৃত ঘোষণা করে।’

আরও পড়ুন:

নিহতরা হলেন, ফটিকগুলি গ্রামের শিপার আহমদের মাদ্রাসা পড়ুয়া ছেলে জিসান আহমেদ ও আশিক আলীর ছেলে ইমাদ আহমেদ এবং শাহেব আলীর ছেলে লাবিব আহমেদ। তারা একে অপরের আত্মীয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেআর