স্ত্রীর বোরকা পেঁচিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত স্বামী

মোটরসাইকেল দুর্ঘটনা (প্রতীকী ছবি)
মোটরসাইকেল দুর্ঘটনা (প্রতীকী ছবি) | ছবি: সংগৃহীত
0

কুমিল্লার বরুড়ায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে সিংগাপুর প্রবাসী স্বামী নাজমুল নিহত হন। দুর্ঘটনায় গুরুত্বর আহত স্ত্রী এখন হাসপাতালের আইসিইউতে। গতকাল (শুক্রবার, ২৭ মার্চ) দুপুরে বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের খামার বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত হাবিবুর রহমান নাজমুল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা।

​স্থানীয়রা জানায় হাবিবুর রহমান নাজমুল ও তার স্ত্রী ফারজানা আক্তার ফারিহা (২৮) কুমিল্লা বিশ্বরোড এলাকা থেকে মোটরসাইকেল যোগে ভাউকসার গ্রামে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ গ্রাম যাত্রাপুরে ফেরার পথে গালিমপুর খামার বাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির পেছনের চাকায় বোরকা পেঁচিয়ে নিয়ন্ত্রণ হারায়।

আরও পড়ুন:

পু‌লিশ ও স্বজনরা জানান, চলন্ত অবস্থায় মোটরসাইকেলের পেছনের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে গেলে গাড়িটি মুহূর্তেই নিয়ন্ত্রণ হারায়। এতে আরোহী স্বামী ও স্ত্রী দুজনেই ছিটকে পড়ে যায়।

ঘটনাস্থলেই হাবিবুর রহমান নাজমু‌লের মৃত্যু হয়। স্থানীয়রা ফারজানা আক্তারকে ফারিহাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ট্রমা হাসপাতালের আইসিইউতে ভর্তি চিকিৎসাধীন আছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পরিবার।

এফএস