আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী কাটাখাল এলাকায় অবস্থান নেয়।
বিজিবি সূত্র জানায়, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ভারী বৃষ্টির সুযোগ নিয়ে মিয়ানমার থেকে এক সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এসময় টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুন:
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তার ভেতরে খাকী রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ১০টি কাটে মোট এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি বলেন, ‘বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’




 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)
