এছাড়া শিলার আঘাতে মানুষের ঘরবাড়ির টিনও ফুটো হয়ে গেছে বলে জানা যায়। এরপর মধ্য রাতে আরেক দফা ঝড়ো বাতাসে অনেকের গাছপালা ভেঙে পড়ে। রেললাইন ও রাস্তাঘাটেও ভেঙে পড়ে গাছ। তবে এখনও কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, ‘মৌসুমী বায়ুর প্রভাবে এ ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টি হচ্ছে। আগামী ১ এপ্রিলেও পঞ্চগড়ে বজ্রসহ বৃষ্টি ও ঝড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে।’





