আন্তর্জাতিক আইন ‘সুবিধামতো ব্যবহারের হাতিয়ার নয়’: আরাঘচি

আব্বাস আরাঘচি
আব্বাস আরাঘচি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ‘দ্বৈত মানদণ্ডের’ সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইন সুবিধামতো ব্যবহারের কোনো হাতিয়ার নয়। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরাঘচি অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তার অজুহাতে গাজায় ইসরাইলের অবরোধ ও সহায়তা বন্ধে সমর্থন দিয়েছে, কিন্তু হরমুজ প্রণালিতে ইরানের আত্মরক্ষাকে নিন্দা করছে।

আরও পড়ুন:

তিনি লেখেন, ‘এমন দ্বৈত মানদণ্ড, ইসরাইলের অপরাধ গ্রহণযোগ্য, আর আগ্রাসনের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষা নিন্দিত করেছে। তাই আন্তর্জাতিক আইন নিজের সুবিধামতো ব্যবহারের কোনো হাতিয়ার নয়।’

এএম