মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর্থিক ব্যবস্থায় চাপ সৃষ্টি করতে পারে: ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক

ইসিবির ভাইস প্রেসিডেন্ট লুইস দে গুইন্দোস
ইসিবির ভাইস প্রেসিডেন্ট লুইস দে গুইন্দোস | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) ভাইস প্রেসিডেন্ট লুইস দে গুইন্দোস। তিনি এ সংঘাতের ফলে বাজারে ব্যবস্থাগত চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কাও করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ইসিবির ভাইস প্রেসিডেন্ট লুইস দে গুইন্দোস এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে এক বক্তৃতায় বলেন, ‘এই সংঘাত আর্থিক খাতের সঙ্গে সংযুক্ত দুর্বলতাগুলোকে উন্মোচিত করে ব্যবস্থাগত চাপ তৈরি করতে পারে।’

তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিনিয়োগকারীদের উচ্ছ্বাসের কারণে প্রযুক্তিখাতে শেয়ারের মূল্যে যেখানে উল্লম্ফন দেখা গেছে এবং বেসরকারি ঋণখাতের স্বাস্থ্য নিয়ে যে উদ্বেগ দেখা দিয়েছে এরমধ্যে এই যুদ্ধ বাজারের  মন্দাভাবকে আরও বাজে দিকে নিয়ে যেতে পারে।’

আরও পড়ুন:

দে গুইন্দোসের আরও বলেন, ‘বাজারে এসেটের মূল্যায়ন যখন উচ্চ রয়েছে, তখন এই সংঘাত বাজারেরকে নষ্ট করার ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে এটি অ-ব্যাংকিং আর্থিক খাতে চাপ বাড়াতে পারে বলেও তিনি উল্লেখ করেন। তবে তিনি শেষে আরও বলেন, ‘এখন পর্যন্ত ইউরো অঞ্চলের আর্থিক খাতে এর প্রভাব নিয়ন্ত্রিত রয়েছে।’

এএম