
যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে অন্তত ৩ হাজার ৩০০ মানুষ নিহত: ডব্লিউএইচও
পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হানান বলখি ইরানে সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহের প্রভাব তুলে ধরেছেন। তিনি জানান, এখন পর্যন্ত ৩ হাজার ৩০০ জনের বেশি নিহত হয়েছে ও ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

ইরানে যুদ্ধের প্রতিবাদে উত্তাল ইসরাইল; নেতানিয়াহু প্রশাসনের ক্ষমতাচ্যুতির দাবি
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদে তেল আবিব ও জেরুজালেমসহ বিক্ষোভে উত্তাল গোটা ইসরাইল। যুদ্ধ বন্ধ ছাড়াও নেতানিয়াহু প্রশাসনকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়েছেন হাজার হাজার ইসরাইলি। এছাড়া যুদ্ধের জেরে ইসরাইল ও যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ করেছেন ইয়েমেনের অন্তত ১০ লাখ মানুষ। গ্রিসে থাকা মার্কিন দূতাবাসের সামনেও হয়েছে বিক্ষোভ।

আন্তর্জাতিক আইন ‘সুবিধামতো ব্যবহারের হাতিয়ার নয়’: আরাঘচি
যুক্তরাষ্ট্রের ‘দ্বৈত মানদণ্ডের’ সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইন সুবিধামতো ব্যবহারের কোনো হাতিয়ার নয়। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তেহরান-লেবাননে হামলার হুঁশিয়ারি ইসরাইলের, পাল্টা হামলা হিজবুল্লাহ-ইরানের
তেহরান ও লেবাননে হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরাইল। এদিকে ইসরাইলেও পাল্টা হামলার মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ ও ইরান। এদিকে ওমানে ড্রোন ভূপাতিত করার সময় ধ্বংসাবশেষ পড়ে অন্তত দুজন নিহত হয়েছেন। অন্যদিকে ইরাকে থাকা ফরাসি-কুর্দি ঘাঁটিতে ড্রোন হামলায় এক ফরাসি সেনা নিহতের খবর পাওয়া গেছে। আর ইরাকে বিধ্বস্ত হয়েছে মার্কিন রিফুয়েলিং বিমানও।

যুদ্ধ শঙ্কায় বিশ্বজুড়ে শেয়ারবাজার টালমাটাল, তেলের দামে উল্লম্ফন
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিস্তৃত হওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে শেয়ারবাজারে টালমাটাল অবস্থা তৈরি হয়েছে। ইউরোপ ও এশিয়ার পর যুক্তরাষ্ট্রেও বড় ধরনের বিক্রি বেড়েছে। সেখানে ডাও জোন্স সূচক পড়েছে ১ দশমিক ৮ শতাংশ। একই সময়ে অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশের বেশি বেড়ে এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।