বৈরুত ও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ করে কয়েক দফা বিমান হামলা হয়েছে। এদিকে বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে তেল ট্যাংকার ও জ্বালানি স্থাপনা লক্ষ করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে সংযুক্ত নয় এমন জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
এদিকে, হামলা ইরানের সরকার এবং হিজবুল্লাহকে ‘চূর্ণবিচূর্ণ’ করছে বলে মন্তব্য করেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরুর পর থেকে ইরানে প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা।





