ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে প্রায় ৪০ মিনিট পর্যন্ত চীনের সঙ্গে সমানে সমান লড়াই করে বাংলাদেশ। ১৪ মিনিটে ঋতুপর্ণা চাকমার দুরপাল্লার শট থেকে গোলের সুবাস পেয়েছিল দল। তবে চীনের গোলরক্ষকের দৃঢ়তায় সেই সুযোগ নষ্ট হয়।
আরও পড়ুন:
প্রথমার্ধের শেষভাগেই ম্যাচের মোড় ঘুরে যায়। ৪৪ মিনিটে চীনের প্রথম গোল এবং যোগ করা সময়ে আরেকটি গোল হজম করে পিছিয়ে পড়ে আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দল।
দ্বিতীয়ার্ধে রক্ষণ সংগঠিত রেখে গোল শোধের লক্ষ্যে একের পর এক আক্রমণ শানায় বাংলাদেশের মেয়েরা। তবে শেষ পর্যন্ত আর কোনো দলই গোলের দেখা পায়নি।





