আজ (রোববার, ১ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত মোট ৫৪টি ফ্লাইট স্থগিত হয়েছে। তবে সরকারি নির্দেশনা থাকায় দুপুরের পর থেকে বিমানবন্দরে যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা যায়নি।
এদিকে সংকটের মধ্যেই সৌদি আরব ও ওমান রুটে ফ্লাইট পুনরায় চালু করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সংস্থাটি জানায়, রোববার থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে।
আরও পড়ুন:
এয়ারলাইনসটি যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহের অনুরোধ জানিয়েছে।
তবে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ এবং কাতারের রাজধানী দোহা রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানানো হয়।
জানা যায়, ঢাকা থেকে জেদ্দাগামী গতকালের বাতিল হওয়া ফ্লাইটটি (বিজি-৩৩৫) আজ সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।





