গতকাল (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এর মধ্যে তিনটি বহির্গমন ও তিনটি আগমনী ফ্লাইট ছিলো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই ও শারজাহ এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কাতারের দোহায় যাওয়ার কথা ছিলো।
আরও পড়ুন:
একইভাবে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট শারজাহ থেকে চট্টগ্রাম, ইউএস বাংলার একটি ফ্লাইট দুবাই থেকে চট্টগ্রাম এবং সালাম এয়ারের একটি ফ্লাইট মাস্কাট থেকে চট্টগ্রামে আসার সময়সূচী নির্ধারিত ছিলো।
হঠাৎ করে ফ্লাইট বাতিল হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।




