Recent event

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে ‘অবিবেচিত’ আখ্যা রাশিয়ার

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় | ছবি: সংগৃহীত
0

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলাকে ‘অবিবেচিত’ ও ‘পূর্বপরিকল্পিত’ আখ্যা দিয়েছে এবং এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। এরই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের সঙ্গে আলোচনা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার পররাষ্ট্ৰমন্ত্রী সের্গেই লাভরভকে ফোন করে পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। লাভরভ জানিয়েছেন, তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে জন্য উদ্যোগ নেবার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন:

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিকভাবে পারমাণবিক সংঘাতে ঝুঁকির বিষয়ে উদ্বেগ রয়েছে। বুশেহর পারমাণবিক কেন্দ্রের হামলায় কোনো ক্ষতি হয়নি, তবে রাশিয়ার কোম্পানি সেখান থেকে প্রায় ১০০ জনকে সরিয়ে নিয়েছে।

এএম