Recent event

ইরানে অতর্কিত হামলা যুক্তরাষ্ট্র-ইসরাইলের; খামেনি কোথায়?

ইরানে ইসরাইলের হামলা, আয়াতুল্লাহ আলী খামেনি
ইরানে ইসরাইলের হামলা, আয়াতুল্লাহ আলী খামেনি | ছবি: সংগৃহীত
1

ইরানের তেহরানসহ কয়েকটি জায়গা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার পর ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো তথ্য পাওয়া যায়নি। তবে বড় প্রশ্ন— এই হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন?

ইরানি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানের রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়, আজ ভোরে ইরানের রাজধানী তেহরানের রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। তবে হামলা চালানোর সঙ্গে সঙ্গে ইসরাইলজুড়ে ‘বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা’ জারি করেছে দেশটির প্রশাসন।

হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্র কিংবা ইসরাইল, উভয় দেশের বড় টার্গেট ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

আজ সকালের হামলার পর তিনি কোথায় আছেন?

সংবাদসংস্থা রয়টার্স বলছে, আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে তেহরানে নেই। তাকে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। রয়টার্সকে এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

আসু