তবে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে এখনো কাউকে নিয়োগ দেয়া হয়নি বলে জানা যায়। বর্তমান মুখ্যসচিব অতিরিক্ত হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের দায়িত্বে থাকবেন।
এর আগে অবসরে যাওয়া ড. শেখ আব্দুর রশিদকে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। পরে তাকে ওই বছরের ৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।





