
ঈদের ছুটিতে ভিসা ছাড়াই ঘুরে আসুন ৩৬ দেশ, ভ্রমণের আগে যা জানা জরুরি
পবিত্র ঈদুল আজহার (Eid-ul-Adha) ত্যাগের মহিমার পাশাপাশি এবার দেশের চাকরিজীবী ও ভ্রমণপিয়াসীদের জন্য আসছে এক দুর্দান্ত সুযোগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের সাধারণ ছুটি (General Holiday) ঘোষণা করা হয়েছে। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে অনেকেই এই লম্বা ছুটিতে দেশের বাইরে ভ্রমণের পরিকল্পনা (International Travel Planning) করছেন।

২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ দিলো সরকার
২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন বঞ্চিত প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশে এ প্রার্থীদের নিয়োগ দিয়ে আজ (বুধবার, ১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটি মেলাবেন যেভাবে
ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা (Eid-ul-Adha) উপলক্ষে ২০২৬ সালে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন এক বিরল সুযোগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের (Ministry of Public Administration) ছুটির ক্যালেন্ডার বিশ্লেষণ করে দেখা গেছে, সামান্য কিছু কৌশলী পদক্ষেপ নিলেই টানা ১১ দিনের দীর্ঘ অবকাশ (Long Vacation) উপভোগ করা সম্ভব। নাড়ির টানে গ্রামে ফেরা মানুষের জন্য এটি হতে পারে বছরের সবচেয়ে স্বস্তিদায়ক বিরতি।

সরকারি চাকরিতে কোটায় নিয়োগ হচ্ছে কত শতাংশ, জানালেন প্রতিমন্ত্রী
বর্তমানে দেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বাকি মাত্র ৭ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত রয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান।

আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
রাজবাড়ী, ঠাকুরগাঁও পাবনা ও রংপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ (বুধবার, ১ এপ্রিল) ওই ৪ জেলায় ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বান্দরবানে নতুন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস
বান্দরবানে নতুন জেলা প্রশাসক হিসেবে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সানিউল ফেরদৌসকে পদায়ন করা হয়েছে। আজ (রোববার, ২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
প্রশাসনে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৬৪ জন সহকারী সচিব। গতকাল (মঙ্গলবার, ২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ
রাষ্ট্রপতির উপপ্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে এ দুই পদে নিয়োগ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন জাহিদুল ইসলাম রনি
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জাহিদুল ইসলাম। তিনি জাহিদুল ইসলাম রনি নামে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন। জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য তিনি। আজ (সোমবার, ২ মার্চ) মো. জাহিদুল ইসলামের এই চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান। এছাড়া সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. সুজাউদ্দৌল্লা ও মো. জাহিদুল ইসলামকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। আজ (সোমবার, ২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জ্বালানি উপদেষ্টার সরিয়ে দেয়া পিএস এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস
সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টার একান্ত সচিবের (পিএস) দায়িত্ব থেকে সরিয়ে দেয়া মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল করেছে সরকার। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।