Recent event

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইতালিকে বিশাল ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ড

স্কটল্যান্ড বনাম ইতালি
স্কটল্যান্ড বনাম ইতালি | ছবি: সংগৃহীত
0

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিশাল ব্যবধানে জিতেছে স্কটল্যান্ড। ইতালিকে স্কটিশরা হারিয়েছে ৭৩ রানে।

কলকাতার ইডেন গার্ডেন্সে শুরুতে ব্যাটিংয়ে তাণ্ডব চালায় স্কটল্যান্ড। দলের উদ্বোধনী দুই ব্যাটার জর্জ মুন্সী এবং মাইকেল জোন্সের আগ্রাসী ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত গড়ে স্কটিশরা। দলীয় ১২৬ রানে প্রথম উইকেট যায় স্কটল্যান্ডের। ৫৪ বলে ৮৪ রান করেন জর্জ মুন্সী।

আরও পড়ুন:

এরপরে প্রান্ত আগলে রেখে বাকিদের নিয়ে খুব বেশি সময়ে লড়াইয়ে থাকতে পারেননি মাইকেল। শেষ দিকে ব্যান্ডন ম্যাকমুলেন এবং লিস্কের ব্যাটে চলতি আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ করে স্কটল্যান্ড।

জবাবে নেমে শুরু থেকে চাপে পড়ে ক্রিকেট বিশ্বকাপে নবীন দল ইতালি। দলীয় ৪০ রানে তিন উইকেট হারানো ইতালির বেন এবং হ্যারি মানেন্তির ব্যাটে চতুর্থ উইকেট জুটিতে ৭৩ রান আসলেও জয়ের জন্য ছিলো না যথেষ্ট। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষের আগেই গুটিয়ে যায় ইতালি।

এসএস