
কলকাতায় নতুন থিমে বর্ণিল পূজার প্রস্তুতি
কলকাতার পূজা মানেই থিমের ছড়াছড়ি। পূজার কয়েকটা দিন নিত্য নতুন থিম, আলোর ঝলকানিতে মণ্ডপ থেকে চোখ ফেরানো কঠিন হয়ে পড়ে দর্শকদের কাছে। তবে থিমভিত্তিক পূজার ক্ষেত্রে উত্তর বা পূর্ব কলকাতা থেকে এগিয়ে দক্ষিণ কলকাতা।

দেবী দুর্গার অপেক্ষায় কুমোরটুলি; শিল্পীদের ব্যস্ততার মাঝে পর্যটকদের ভিড়
হাতে মাত্র কয়েকটা দিন। এরপরে ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে মর্তে আসবেন দেবী দুর্গা। ফলে প্রতিমাশিল্পীদের আঁতুড়ঘর উত্তর কলকাতার কুমোরটুলিতে চূড়ান্ত ব্যস্ততা কারিগরদের। কিন্তু সেই কুমোরটুলিই এখন কার্যত দেশি-বিদেশি পর্যটক ও সেলফিপ্রেমীদের দখলে। কুমোর পাড়ার অলিগলিতে এখন প্রতিমা, শিল্পীর ছবি আর সেলফি তোলার ধুম।

‘মৌসুমি ফটোগ্রাফারদের’ ভিড়ে কুমোরটুলি; ধীরে চলছে প্রতিমা তৈরির কাজ
দুর্গাপূজার আর মাত্র কয়েক দিন বাকি। মর্ত্যে দেবীর আগমনের প্রস্তুতিতে এখন দিন-রাত এক করে কাজ করছেন কলকাতার উত্তরাংশের ঐতিহ্যবাহী কুমোরটুলির মৃৎশিল্পীরা। শেষ মুহূর্তের ব্যস্ততায় নাওয়া-খাওয়ার সময়ও যেন নেই তাদের। এর মধ্যেই প্রতিমা দেখতে ও ছবি তুলতে কুমোরটুলিতে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। ছবি ও ভিডিও ধারণ করতে আসা মানুষের এই ভিড়ে অনেক সময় ব্যাহত হচ্ছে প্রতিমা তৈরির কাজ।

নিত্যনতুন থিমের ভিড়ে কলকাতার বনেদি বাড়ির পূজায় ঐতিহ্যের আমেজ
কলকাতার দুর্গাপূজা মানেই নিত্য-নতুন থিমের চমক। মণ্ডপের সাজ-সজ্জা থেকে শুরু করে প্রতিমা'র আদল- সবখানেই ভিন্ন কিছু করার অদম্য এক প্রতিযোগিতা। যদিও, বড় বাজেটের এসব আয়োজনের চেয়ে বনেদি বাড়ির পূজার প্রতি আলাদা আকর্ষণ অনুভব করেন সনাতন ধর্মাবলম্বীরা। নামকরা প্যান্ডেলগুলোর মতোই পূজার দিনগুলিতে সরগরম হয়ে ওঠে রাজবাড়ীর ঠাকুর দালান।

ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে ব্রাজিল, দেখে নিন সময়সূচি ও সম্ভাব্য একাদশ
বিশ্ব ফুটবলের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil National Football Team) এবং ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৮তম স্থানে থাকা ভারতের (India National Football Team) মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কলকাতার বিখ্যাত বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Salt Lake Stadium, Kolkata) মুখোমুখি হচ্ছে এই দুই দল। জাতীয় পুরুষ ফুটবলে দুই দেশের এটিই প্রথম ঐতিহাসিক মুখোমুখি লড়াই (India vs Brazil Football Live Telecast & Streaming Guidance)।

পশ্চিমবঙ্গে চলছে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি, পুলিশের নজরদারি জোরদার
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজার বাকি আর মাত্র দুই সপ্তাহ। কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে পূজা ঘিরে একদিকে যেমন বেড়েছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা; তেমনি মণ্ডপে মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এছাড়াও, পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করেছে কলকাতা পুলিশ।

কলকাতায় ৯ শতাধিক হোটেল বন্ধ; পূজার আগে ব্যবসায়ীদের ‘মাথায় হাত’
কলকাতার নিউমার্কেট এলাকায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুর পর রাজ্য সরকারের একের পর এক পদক্ষেপে বিপাকে পড়েছেন হোটেল ব্যবসায়ীরা। অগ্নি সুরক্ষাবিধি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে কলকাতা পৌরসভার অধীনে বন্ধ হয়ে গেছে ৯ শতাধিক আবাসিক হোটেল ও গেস্টহাউস।

কলকাতায় জলাবদ্ধতা, দক্ষিণবঙ্গের ৯ জেলায় কমলা সতর্কতা
নিম্নচাপের কারণে বজ্রপাতসহ মাঝারি বৃষ্টিতে কলকাতার বিভিন্ন অংশে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তর বলছে, আগামী ৩ থেকে ৪ দিন কলকাতা ও দক্ষিণ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরই মধ্যে দক্ষিণবঙ্গের ৯ জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। এছাড়াও, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।

কলকাতার আগুনে চারজনকে হারিয়ে দিশেহারা কুষ্টিয়ার দেবাশীষের পরিবার
কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত। মৃত্যু হয়েছে তার স্ত্রী-সন্তান আর শ্বশুরের, যাদের নিয়ে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন দেবাশীষ। একমাত্র উপার্জনক্ষম দেবাশীষকে হারিয়ে এখন কেমন চলছে তার পরিবার?

অভিযান আতঙ্কে কলকাতার অধিকাংশ হোটেলে তালা, বিপাকে বাংলাদেশি পর্যটকরা
হোটেলে অগ্নিকাণ্ডের প্রায় ১ মাস হতে চললেও, এখনও কর্তৃপক্ষের অভিযানের ভয়ে তালাবদ্ধ কলকাতার কয়েকশো হোটেল-রেস্ট হাউজ। দুয়েকটি হোটেলে সিট মিললেও বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে বাংলাদেশিদের। দুর্গাপূজার আগে পরিস্থিতি স্বাভাবিক হবে কি-না তাও জানা নেই কারও।

কলকাতায় যাওয়া বাংলাদেশিদের দুর্ভোগ, নেই মাথা গোঁজার ঠাঁই!
দুর্ভোগ যেন কাটছেই না কলকাতায় মেডিকেল ও অন্যান্য ভিসায় যাওয়া বাংলাদেশিদের। ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের রোগী ও স্বজনদের আবাসন সংকট লাঘবে বাংলাদেশ মিশন আশপাশের খোলা হোটেলের তালিকা দিলেও; তাদের অভিযোগ, এগুলোতে যোগাযোগ করেও মিলছে না মাথা গোঁজার ঠাঁই। তাই বাধ্য হয়েই খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা।

কলকাতা নিউ মার্কেটের পর এবার ঠাকুরপুকুরে বন্ধ আবাসিক হোটেল
কলকাতা নিউ মার্কেটের পর এবার ঠাকুরপুকুর এলাকার অধিকাংশ আবাসিক হোটেল ও গেস্ট হাউজের দরজাতে তালা ঝুলিয়েছে রাজ্য সরকার। এর জেরে চূড়ান্ত ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা ক্যান্সার আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা। জানালেন, দক্ষিণ কলকাতার সরোজ গুপ্ত ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসা করাতে এসে রাত কাটাতে হচ্ছে খোলা আকাশের নিচে। একই পরিস্থিতি কলকাতার নিউ মার্কেট এলাকায়ও।