
দেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আজ (শুক্রবার, ৫ জুন) বিকেলে দেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

বিশ্বকাপে স্কটল্যান্ড সমর্থকের অদ্ভুত কাণ্ড!
ফিফা ফুটবল বিশ্বকাপ
প্রিয় দলের খেলা দেখতে ভক্তরা কত কিছুই না করেন। তবে স্কটল্যান্ডের এক ফুটবল সমর্থক যা করছেন, তা রীতিমতো অবিশ্বাস্য। বিশ্বকাপে নিজের দেশের দলকে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে চলেছেন তিনি। ফেব্রুয়ারির শুরুতে যাত্রা শুরু করা ফার্গুসন প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ মাইল হাঁটছেন।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা; পেস বোলারের সংকট— জানালেন নির্বাচক
স্কটল্যান্ডে ত্রিদেশিয় সিরিজ এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সবশেষ সিরিজের দল থেকে বিশ্বকাপের জন্য জায়গা পেয়েছেন তাজ নাহার। তবে নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ জানান, ইংল্যান্ডের কন্ডিশনের জন্য উপযুক্ত পেস বোলার বিশ্বকাপ দলে নেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিপক্ষে ইংলিশদের জয়
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারো জয়ের ধারায় ফিরেছে ইংল্যান্ড। স্কটল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে হ্যারি ব্রুকের দল। নেপালের সঙ্গে কষ্টার্জিত জয় ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের পর চাপে ছিল ইংলিশরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইতালিকে বিশাল ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিশাল ব্যবধানে জিতেছে স্কটল্যান্ড। ইতালিকে স্কটিশরা হারিয়েছে ৭৩ রানে।

নারী বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের টানা ৬ষ্ঠ জয়
স্কটল্যান্ডকে ৯০ রানে হারিয়ে নারী বিশ্বকাপের বাছাইপর্বে টানা ৬ষ্ঠ জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। নেপালের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে টিম বাংলাদেশ।

বাংলাদেশের বদলে টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ড, নতুন গ্রুপ সাজালো আইসিসি
আসন্ন আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ ২০২৬ (ICC Men's T20 World Cup 2026)-এর গ্রুপ বিন্যাস ও সময়সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। ভারত ও শ্রীলঙ্কায় (India & Sri Lanka 2026) যৌথভাবে আয়োজিত এই মেগা টুর্নামেন্টটি আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে। টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক হলো—নিরাপত্তা ইস্যুতে ভারতে সফর করতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ দলকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের স্থলাভিষিক্ত হয়েছে স্কটল্যান্ড (Scotland to replace Bangladesh)।

সাকিবকে দলে ফেরানোর ইঙ্গিত দিলো বিসিবি
বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। যে সিদ্ধান্ত মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে গতকাল শনিবারের জরুরি বোর্ড সভায় নানান এজেন্ডার পাশাপাশি সাকিব আল হাসানের দেশের জার্সিতে খেলা প্রসঙ্গেও হয়েছে ফলপ্রসূ আলোচনা। বিসিবি জানিয়েছে, সাকিবকে রাখা হতে পারে কেন্দ্রীয় চুক্তিতেও।

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। বাংলাদেশ কোনোভাবেই ভারতে খেলতে রাজি না হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো।

ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগে নামিবিয়া ও স্কটল্যান্ডের ম্যাচ পরিত্যক্ত
ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ-২ তে মাঠ খেলার অনুপযোগী থাকায় ও স্যাঁতস্যাঁতে জায়গায় আগুন লাগিয়েও পিচ ঠিক করতে পারেনি গ্রাউন্ড স্টাফরা। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ-২ তে একটি বলও মাঠে না গড়িয়ে পরিত্যক্ত হয়েছে নামিবিয়া ও স্কটল্যান্ডের ম্যাচ।

স্কটল্যান্ডে ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল জনতা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার দিনের সফরে স্কটল্যান্ডে অবস্থান করায় ক্ষোভ ঝাড়ছেন যুক্তরাজ্যের হাজার হাজার মানুষ। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে পরে একাধিকবার গাজা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও এতদিনে তার কোনো লক্ষণ না দেখায় মিথ্যাবাদী বলেও আখ্যা দিয়েছেন স্কটল্যান্ডের বিক্ষুব্ধ জনতা। এছাড়া বিশ্বজুড়ে শুল্ক আরোপেরও তীব্র সমালোচনা করেন তারা।

ট্রাম্পের স্কটল্যান্ড সফর: ইইউর সঙ্গে বাণিজ্য চুক্তির আশা
ইইউর সঙ্গে বাণিজ্য চুক্তির লক্ষ্যে ৪ দিনের সফরে স্কটল্যান্ডে ডোনাল্ড ট্রাম্প। জোটটির সঙ্গে সম্ভাবনা ফিফটি ফিফটি হলেও শুল্ক নিয়ে কানাডার সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পহেলা আগস্ট ডেডলাইনের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী পাকিস্তান। তবে মার্কিন প্রেসিডেন্টের অনীহায় আটকে আছে ব্রাজিলের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা।