এনসিটি ইজারা বিরোধী: শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ

চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর | ছবি: বাসস
0

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতিতে বন্দরের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। দ্বিতীয় দিনে আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। বন্ধ রয়েছে পণ্য ডেলিভারি ও রপ্তানি পণ্য জাহাজীকরণও। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য।

এদিকে, শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে বন্দর ভবনসহ জেটিতে প্রবেশের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বন্দর কর্তৃপক্ষ সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসলে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক-কর্মচারীরা।

আরও পড়ুন:

এরইমধ্যে কর্তৃপক্ষ চারজনকে শাস্তিমূলক বদলি করলেও নিয়মতান্ত্রিক আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এনসিটি বিদেশিদের ইজারা দিলে বন্দর ও শ্রমিক কর্মচারীদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে দাবি করে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান, নৌ পরিবহন উপদেষ্টা ও বিডার চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন তারা।

এএম