
আমদানিনির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী
সোলারের মাধ্যমে আমদানিনির্ভর জ্বালানি উৎপাদন থেকে বের হয়ে আসতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড; লাভ-ক্ষতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের চুক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা। এনসিটি ডিপি ওর্য়াল্ড পরিচালনা করলে লাভ-ক্ষতি দু’টির আশঙ্কাই করছেন বন্দর সংশ্লিষ্টরা। এদিকে ডিপি ওর্য়াল্ডের সঙ্গে চুক্তির পর চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রমে বিঘ্ন ঘটালে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-এনসিটি পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে আজ। ১৫ বছরের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় টার্মিনালটি পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।

চার মাসেও গতি নেই বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনায়
চার মাসেও প্রত্যাশিত গতি আসেনি বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা স্কিমের। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে ফান্ড সংগ্রহে চুক্তি করলেও বিতরণের ধীরগতি দৃশ্যমান। তবে ব্যাংকগুলোর দাবি, এসএমই ও কৃষি খাতে প্রণোদনার ঋণ বিতরণ শুরু করেছে তারা। ব্যবসায়ীরা বলছেন, প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে এই সুবিধা পান, বাংলাদেশ ব্যাংককে তা নিশ্চিত করতে হবে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, প্রণোদনার অর্থ উৎপাদনশীল খাতে না গেলে উদ্দেশ্য বিফলে যাবে।

বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: অর্থমন্ত্রী
বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি—সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘অর্থনীতিকে গতিশীল করতে বিনিয়োগের পরিবেশ তৈরি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দিকে নজর দিচ্ছে সরকার।’

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে কারখানা ও রপ্তানিতে, যা বলছেন সংশ্লিষ্টরা
গ্যাস-বিদ্যুৎ সংকট না কাটতেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়বে শিল্পের উৎপাদন ও পরিবহন খরচ। ডিজেলের দাম বাড়ায় চট্টগ্রামের ২২টি কনটেইনার ডিপো এরই মধ্যে কন্টেইনার পরিবহন ও হ্যান্ডলিং চার্জ প্রায় ১০ শতাংশ বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। আর বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং চুক্তির মূল্য বাড়াতে চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছে বার্থ, শিপ হ্যান্ডলিং ও টার্মিনাল অপারেটরস অ্যাসোসিয়েশন। এই বাড়তি ব্যয়ের বোঝা বহন করা কঠিন হওয়ায় রুগ্ন হওয়ার শঙ্কায় অনেক কারখানা, কমতে পারে রপ্তানিতে প্রতিযোগিতার সক্ষমতাও।

আরও ৬ কার্গো এলএনজি কেনার অনুমোদন
দরপত্র ও সরাসরি ক্রয় প্রক্রিয়ায় আরও ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল (রোববার, ১৩ সেপ্টেম্বর) কমিটির ৪৪তম সভায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের তোলা তিনটি প্রস্তাবের বিপরীতে এ অনুমোদন দেয়া হয়।

প্রথমবারের মতো বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত
প্রথমবারের মতো বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত। গুজরাটের ডিমওয়ালা ইলিশের চাহিদা বাড়ায় গেল দুই মাসে ৫০০ টনের বেশি মাছ রপ্তানি করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে হাওড়া পাইকারি মাছ বাজার থেকে আরও দেড়শো থেকে দুইশো টন ডিমওয়ালা ইলিশ বাংলাদেশে পাঠানো হবে।

কাদা-সেফটি পিনের আড়ালে ৪ টন প্রসাধনী-গহনা, শুল্ক ফাঁকির চেষ্টা
কাস্টমসের হাতে ধরা
চট্টগ্রাম বন্দরে কাদা ও সেফটি পিন ঘোষণায় প্রায় ৪ হাজার কেজি প্রসাধনী ও ইমিটেশনের গহনা আমদানি করেছে ফাতেমা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। জালিয়াতি করে চালানটি খালাসের চেষ্টা করলেও ধরা পড়ে কাস্টমসের হাতে। চীন থেকে আনা এ চালানে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকির চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে কিছু প্রতিষ্ঠান এ ধরণের কাজ করছে বলে ধারনা কাস্টমসের। সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের দাবি, মিথ্যা ঘোষণায় প্রায় পণ্য আসে, পরে জরিমানা দিয়ে নিয়ে যান আমদানিকারকরা।

জাহাজ বণ্টনে নির্দেশনা না মানায় ৪ শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স স্থগিত
জাহাজ বণ্টন-সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন না করার অভিযোগে চট্টগ্রাম বন্দরের তালিকাভুক্ত চার শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্সের তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমালো সরকার
দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানির অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।

জনবল ও অর্থসংকটে চট্টগ্রাম কাস্টমস; মামলাজটে থমকে আছে রাজস্ব ও আমদানি পণ্য
চট্টগ্রাম কাস্টমসে প্রায় সাড়ে ১০ হাজার মামলায় আটকে আছে আমদানিকারকদের হাজার কোটি টাকার পণ্য। এতে শুধু রাজস্বই আটকে আছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। সুপ্রিম কোর্ট, হাইকোর্টসহ নানা বিচারিক আদালতে অনেক মামলা চলছে দুই যুগেরও বেশি সময় ধরে। এতে সরকারি অর্থের অপচয়, কর্মকর্তা ও ব্যবসায়ীদের হয়রানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উদ্যোক্তারা। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, মামলা পরিচালনায় বছরে বরাদ্দ মাত্র ২ লাখ টাকা, তাছাড়া নেই পর্যাপ্ত জনবলও।