ইজারা
শেষ মুহূর্তের পশুর হাট: পঞ্চগড়ে দাম কম, সাভারে শতকোটি টাকার বিক্রির আশা

শেষ মুহূর্তের পশুর হাট: পঞ্চগড়ে দাম কম, সাভারে শতকোটি টাকার বিক্রির আশা

শেষ দিনে সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। উত্তরের জেলা পঞ্চগড়ে ভারতীয় গরু না ঢুকলেও বাজারে কমেছে দাম। চাহিদার চেয়ে সরবরাহ বেশি হওয়ায় দাম কমের কারণ বলছে প্রাণিসম্পদ বিভাগ। অন্যদিকে, সাভারেও জমে উঠেছে পশুর হাট। পৌরসভার রেডিও কলোনি হাটে শতকোটি টাকার পশু বিক্রির আশা করছে হাট কর্তৃপক্ষ। হাটের নিরাপত্তা জোরদার করেছে ইজারাদারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায় করায় ইজারাদারকে জরিমানা

গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায় করায় ইজারাদারকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের বটতলা গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ইজারা চুক্তির পথে ডিপি ওয়ার্ল্ড ও বন্দর কর্তৃপক্ষ, বে-টার্মিনাল চালুর তোড়জোড়

ইজারা চুক্তির পথে ডিপি ওয়ার্ল্ড ও বন্দর কর্তৃপক্ষ, বে-টার্মিনাল চালুর তোড়জোড়

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিতে বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার। চুক্তির বিষয়ে দর কষাকষি শেষে দ্রুতই এ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। এদিকে ২০৩০ সালের মধ্যে বে-টার্মিনালের অন্তত একটি টার্মিনাল চালুর লক্ষ্যে দ্রুত কাজ শুরুর কথা বলছে বন্দর কর্তৃপক্ষ।

এনসিটি ইজারা বিরোধী: শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ

এনসিটি ইজারা বিরোধী: শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতিতে বন্দরের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। দ্বিতীয় দিনে আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। বন্ধ রয়েছে পণ্য ডেলিভারি ও রপ্তানি পণ্য জাহাজীকরণও। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য।

একটি বিশেষ দল চাঁদাবাজির ইজারা নিজেদের হাতে তুলে নিয়েছে: ছাত্রশিবির সভাপতি

একটি বিশেষ দল চাঁদাবাজির ইজারা নিজেদের হাতে তুলে নিয়েছে: ছাত্রশিবির সভাপতি

একটি বিশেষ দল চাঁদাবাজির ইজারা নিজেদের হাতে তুলে নিয়েছে; এমন বাংলাদেশ তরুণ প্রজন্ম দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেয়ার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেয়ার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দর ইজারা দেয়ার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ২৭ অক্টোবর) দুপুরে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

নোয়াখালীতে পৌরসভার টোল আদায়ের নামে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি

নোয়াখালীতে পৌরসভার টোল আদায়ের নামে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি

টোল আদায়ের নামে নোয়াখালী পৌর এলাকায় সড়কে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি। টাকা না দিলেই মারধর আর হেনস্থার শিকার হতে হচ্ছে যানবাহন চালকদের। টার্মিনাল ইজারার নিয়ম-নীতির তোয়াক্কা না করে ইজারাদারের লোকজনের প্রকাশ্যে চাঁদাবাজির দৃশ্য দেখেও নীরব প্রশাসন। ইজারার সবগুলো শর্ত ভঙ্গ হলেও অদৃশ্য কারণে নেয়া হচ্ছে না কোনো ব্যবস্থা।

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় ইউএনওকে অপহরণ চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় ইউএনওকে অপহরণ চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে ইজারার শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়াকে অপহরণ চেষ্টা ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরসোনারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলার এজহার জমা দিয়েছে আশুগঞ্জ উপজেলা প্রশাসন।

‘আমরা জলমহাল ইজারা নীতিমালা পরিবর্তন করছি’

‘আমরা জলমহাল ইজারা নীতিমালা পরিবর্তন করছি’

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রকৃত মৎস্যজীবীরা যেখানে আছেন, সেখানকার জলমহালের একমাত্র অধিকার সেই মৎস্যজীবীদের। তিনি বলেন, ‘সারা বাংলাদেশে হাওর, বাওর, বিল, জলাশয় সবখানেই ইজারা নিয়ে সমস্যা রয়েছে, আমরা জলমহাল ইজারা নীতিমালা পরিবর্তন করছি।’

ময়মনসিংহের হাটে পানিতে ভাসছে শতশত চামড়া, উদ্ধারে মৌসুমী ফড়িয়ারা

ময়মনসিংহের হাটে পানিতে ভাসছে শতশত চামড়া, উদ্ধারে মৌসুমী ফড়িয়ারা

ঈদের পর ময়মনসিংহের শম্ভুগঞ্জে বসেছে জেলার সবচেয়ে বড় চামড়ার হাট। আজ (শনিবার, ১৪ জুন) সকালে মুষলধারে এক ঘণ্টার বৃষ্টিতেই হাটের শতশত চামড়া এখন পানিতে ভাসছে। সেই সব চামড়া উদ্ধারে কাজ করছে মৌসুমী ফড়িয়ারা। ভেজা চামড়া আবার লবণজাত করে বিক্রি করতে হবে, ফলে খরচ বারবে দ্বিগুণ। হাটের এমন দুর্ভোগ আর দাম নিয়ে তাই বিভিন্ন অভিযোগ মৌসুমী ফড়িয়াদের।

সিলেটের কোনো পাথর কোয়ারি ইজারা দেয়া হবে না: রিজওয়ানা হাসান

সিলেটের কোনো পাথর কোয়ারি ইজারা দেয়া হবে না: রিজওয়ানা হাসান

পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সিলেটের কোনো পাথর কোয়ারি ইজারা দেয়া হবে না বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলাবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (শনিবার, ১৪ জুন) বেলা ১১টার দিকে সিলেটের প্রাকৃতিক পর্যটনকেন্দ্র জাফলংয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আফতাবনগরে পশুর হাট বসবে না, দক্ষিণের পর উত্তর সিটির বিজ্ঞপ্তিও হাইকোর্টে স্থগিত

আফতাবনগরে পশুর হাট বসবে না, দক্ষিণের পর উত্তর সিটির বিজ্ঞপ্তিও হাইকোর্টে স্থগিত

আফতাবনগরে কোরবানির পশুর হাট নিয়ে উত্তর সিটি করপোরেশনের ইজারা বিজ্ঞপ্তিও স্থগিত করেছেন হাইকোর্ট। এর আগে, গতকাল (রোববার) দক্ষিণ সিটি করপোরেশনের বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট।