Recent event

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষে দেশের পথে টাইগাররা

0

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষে দেশে ফিরছে বাংলাদেশ দল। গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর আজ রাত ১১টায় ঢাকায় অবতরণ করবে বাংলাদেশ দলকে বহনকারী বিমান।

২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু করে টাইগাররা। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও ৫ উইকেটে হার বাংলাদেশের।

এরপরই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় শান্তদের। পাকিস্তানের বিপক্ষে আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে বৃষ্টি ভাগ্যে ১ পয়েন্ট পায় ফিল সিমন্সের দল। না হলে হয়তো খালি হাতেই ফিরতে হতো বাংলাদেশ দলের।

এএইচ