পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী | ছবি: সংগৃহীত
2

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১১ রানের জয়ে ইতিহাস গড়া সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ (সোমবার, ১৬ মার্চ) এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী অভিনন্দন জানান।

আমিনুল হক বলেন, ‘আমাদের ক্রিকেটারদের এই অদম্য স্পৃহা ও লড়াকু মানসিকতায় আমি অত্যন্ত গর্বিত।’

তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয় আমাদের ক্রিকেটের ইতিহাসে এক অনন্য মাইলফলক। মাঠের লড়াইয়ে খেলোয়াড়রা যে ধৈর্য ও সাহসিকতা দেখিয়েছেন, তা পুরো জাতিকে আনন্দিত করেছে।’

আরও পড়ুন:

বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও বোর্ড সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

সেই সঙ্গে, তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ একটি শক্তিশালী দল হিসেবে নিজের অবস্থান আরও সুসংহত করবে।

এসএস