Recent event

স্যামসাং ইলেকট্রনিক্সের ৯শ’ শতাংশ মুনাফার প্রত্যাশা

0

বছর ব্যবধানে ২০২৪ সালের প্রথম প্রান্তিকে মুনাফায় ৯শ' শতাংশ বাড়ার প্রত্যাশা করছে স্যামসাং ইলেকট্রনিক্স।

মূলত করোনা মহামারির ধস থেকে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত পণ্যের চাহিদা বাড়ায় এই প্রত্যাশা করছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানটি।

বিশ্বের বৃহত্তম স্মার্টফোন, চিপ ও টেলিভিশন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। তাদের পূর্বাভাস, বছরের প্রথম প্রান্তিকে মুনাফা পৌঁছাবে প্রায় ৫শ' কোটি ডলারে, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৯৩১ শতাংশ বেশি।