এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এসময় তিন জেলার মোট ৪৬টি পরিবারকে এক কোটি ৯৬ লাখ টাকার হস্তান্তর করা হয়।
চেক প্রদান শেষে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ করে বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘সড়ক দুর্ঘটনার ফলে যে ক্ষতি হয়েছে তা কেউ পূরণ করতে পারবে না। আমরা সামান্য অর্থ দিয়ে সহযোগিতা করছি। এক মাসে ৩৭০টি গাড়ি ডাম্পিং করেছি। যা এক বছরেও হয়নি। আমাদের গাড়ির প্রয়োজনীয়তা আছে। তাই খারাপ গাড়ি পরিবর্তন করে ভালো গাড়ি রাস্তায় নামাতে হবে।’
আরও পড়ুন:
এছাড়াও রাস্তায় চলাচলের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআরটিএর পরিচালক রুবায়াৎ-ই-আশিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, খুলনা বিআরটিএ’র পরিচালক ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ হাসান খান, বাস-মিনি বাস মালিক সমিতির সভাপতি রবিউল করিম, ট্রাক শ্রমিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুল ইসলামসহ সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইটিএর উপপরিচালক তানভীর আহমেদ। খুলনা জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



