মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মানিকগঞ্জ থানা
মানিকগঞ্জ থানা | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জ সদর উপজেলার তেরদোনা এলাকায় সড়ক দুর্ঘটনায় রুমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার তেরদোনা এলাকায় বাবুলের মুদি দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমান মানিকগঞ্জ সদর উপজেলার আউটপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

আরও পড়ুন:

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে সিংগাইরের দিকে যাওয়ার সময় সামনে চলা একটি সিএনজি অটোরিকশার পেছনে ধাক্কা দেন রুমান। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত রুমানের মরদেহ উদ্ধার করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

এসএস